জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। তার কুংফু দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে নাচের ব্যাপারেও যে কম যান না তার প্রমাণ দিলেন তিনি। ভাংড়া নাচলেন এ অভিনেতা।

ভারত এবং চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা কুংফু ইয়োগা। সম্প্রতি সাংহাইয়ে সিনেমাটির প্রচারে হাজির হয়েছিলেন এ সিনেমার কুশলীরা। সেখনেই মঞ্চে বলিউড অভিনেতা সোনু সুদের সঙ্গে পাঞ্জাবি একটি গানের তালে ভাংড়া নাচেন জ্যাকি চ্যান।

প্রচারের একটি সময়ে হঠাৎ সোনু আবদার করেন ভাংড়া নাচতে হবে। সহ-অভিনেতার আবদার ফেলতে পারলেন না জ্যাকি। দালের মেহেদির গাওয়া পাঞ্জাবি গানের তালে সোনুর সঙ্গে তাল মিলিয়ে জমিয়ে নাচলেন ভাংড়া।

কুংফু ইয়োগা সিনেমাটি পরিচালনা করছেন স্ট্যানলি টং। সিনেমায় জ্যাকি চ্যান ছাড়াও অভিনয় করছেন সোনু সুদ, দিশা পাটানি, আমিরা দাস্তুর প্রমুখ।

এফএফ