হলিউডে শুক্রবার মুক্তি পেল  মাইকেল কিটন অভিনীত ব্ল্যাক কমেডি ধাঁচের ছবি "বার্ডম্যান"। বার্ডম্যান ছবিটি  পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক আলেজান্দ্রা গনজালেস ইনারিতু।

"বার্ডম্যান" ছবির গল্প এক খ্যাতনামা বয়স্ক অভিনেতাকে ঘিরে। বিখ্যাত সুপারহিরো চরিত্রে অভিনয়ের পর ওই খ্যাতি থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। রেমন্ড কার্ভারের একটি নাটক মঞ্চে আনার মাধ্যমে ক্যারিয়ারের হারানো দ্যুতি পুনরুদ্ধার করতে চান। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় আরেক অভিনেতা। এতে তিনি মুখোমুখি হন নিজের জটিল ব্যক্তিত্বের।

এতে আরও অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন, এমা স্টোন ও নওমি ওয়াটস। ‘বার্ডম্যান’ ইতোমধ্যে বিভিন্ন উৎসবে আলোচনার ঝড় তুলেছে। বলা হচ্ছে বছরের ‘মাস্ট সি’ মুভিগুলোর মধ্যে এটি অন্যতম।

 

ইআর