‘উড়তা পাঞ্জাব’ মুক্তির পর এবার ‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারিনা কাপুর খান। তিনি জানিয়েছেন, একসাথে অনেকগুলো ছবিতে অভিনয় করার আগ্রহ নেই তার।
রিয়া কাপুর ও একতা কাপুরের যৌথ প্রযোজনার ছবিটি ছাড়া আর কোন ছবি হাতে আছে কি না-এমন প্রশ্নের জবাবে কারিনা বলেছেন, আমি একসাথে পাঁচটা ছবিতে অভিনয় করতে চাই না। আমি মনে করি, পাঁচটা ছবি করার চেয়ে একটা ছবিতে কাজ করতে আমি সাচ্ছন্দ্যবোধ করি। ‘কি অ্যান্ড কা’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করে সাচ্ছন্দ্য অনুভব করেছি। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে ছোট চরিত্রে কাজ করলেও কাজটি আমার পছন্দ হয়েছে। আমি নিশ্চিত যে, পরবর্তী কাজটিও করতে আমরা ভাল লাগবে।
‘ভীরে দি ওয়েডিং’ ছবিতে কারিনা রিয়ার বোন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়ার সঙ্গে কাজ করবেন। খবর: এনডিটিভি।
এমই





