স্টার সিনেপ্লেক্সে ১৩ই জুন মুক্তি পেতে যাচ্ছে এক্স-মেন সিরিজের নতুন ছবি- এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট।                    

২৩ মে বিশ্বব্যাপী মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা এ ছবিটি এরই মধ্যে ঘরে তুলেছে ৫২০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাকেলেন, জেমস ম্যাকেভয়, হিউ জ্যাকম্যান, হ্যালি বেরি, জেনিফার লরেন্স, এলেন পেজের মতো তারকাসমৃদ্ধ এ ছবির পরিচালক বায়ান সিঙ্গার।

এর আগে এই সিরিজের- এক্স মেন ও এক্স-মেন-২ ছবি দুটি পরিচালনা করেছিলেন তিনি। মার্ভেলের জনপ্রিয় কমিক বই সিরিজ এক্স-মেন রুপালি পর্দায় যাত্রা শুরু করে ২০০০ সালে। ডেজ অব ফিউচার পাস্ট হলো এক্স-মেন সিরিজের সপ্তম ছবি।

এবারের ছবিটি মূলত এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যাণ্ড (২০০৬) ও এক্স-মেন : ফার্স্ট ক্লাস (২০১১)- এই দুটো চলচ্চিত্রের সিক্যুয়াল।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই