২০০৮ সালে প্রথম রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন মার্কিন কণ্ঠশিল্পী টেলর সুইফট। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর গত সাত বছরে তিনি আটজনের প্রেমে মজেছেন। কিন্তু কোনো সম্পর্কই এক-দেড় বছরের বেশি টেকেনি।

স্বর্ণকেশী সুইফটের সর্বশেষ সম্পর্ক হয় ডিজে ক্যালভিন হ্যারিসের সঙ্গে, ১৫ মাস আগে।

অবশেষে সেই সম্পর্কও ভেঙে গেছে।

সংশ্লিষ্টরা পিপল ম্যাগাজিনকে জানিয়েছেন যে এতে কোনো নাটকীয়তা ছিল না। তাদের বোঝাপড়ায় বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল।

গত বছরের মার্চ থেকে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন ২৬ বছর বয়সী টেলর সুইফট এবং ৩২ বছর বয়সী ক্যালভিন। তারা উভয়ের প্রতি বেশ আসক্ত বলে মনে হচ্ছিল।

এমআর