বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। বিতর্কিত মন্তব্য এবং কাজের জন্য প্রায়ই খবরে আসেন তিনি। েসাধারণত স্বল্প পোশাকেই দেখা যায় রাখিকে। খোলামেলা পোশাকেই পর্দায় হাজির হন তিনি। কিন্তু হঠাৎ করেই বোরকা পরা অবস্থায় দেখা গেল এ অভিনেত্রীকে।

সম্প্রতি ইন্সটাগ্রামে বোরকা পরিহিত একটি ভিডিও পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত।

জানাযায়, পারফর্ম করতে কাতার গিয়েছেন তিনি। সেখানে স্বল্প পোশাক পরা নিষেধাজ্ঞা থাকায় বাধ্য হয়েই বোরকা পরেছেন এই অভিনেত্রী।

নতুন এই পোশাক বেশ মনে ধরেছে রাখির। তাই পোশাক পরে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও দিয়েছেন তিনি। তবে ভক্তদের চিন্তা করতে নিষেধ করে রাখি জানিয়েছেন, খুব শিগগিরই ভারতে ফিরে আগের রূপে ফিরবেন তিনি।

নানা উপায়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা রাখির কাছে নতুন নয়। কিছুদিন আগে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত পোশাক পরেছিলেন রাখি সাওয়ান্ত।

ভিডিও.....

www.instagram.com/p/BKfdVVIAUWS/