কৃতি শ্যাননহাঙ্গেরির বুদাপেস্টে কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘রাবতা’ ছবির শুটিং চলছে। সেখানে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন কৃতি। পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে আপাতত শুটিং বন্ধ রাখতে হয়েছে এই ‘দিলওয়ালে’ তারকাকে।
ছাদ থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। লাফ দেওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন কৃতি। তবে, ভাগ্য ভালো আঘাত গুরুতর নয়। একটি সূত্র জানিয়েছে, কৃতি আঘাত পাওয়ার পর দ্রুত সেখানে চিকিৎসক ডাকা হয়। এরপর তাঁর এক্স-রে করানো হয়। চিকিৎসক এই অভিনেত্রীকে দু–তিন দিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। ‘রাবতা’ ছবির পরিচালক দীনেশ বিজনও চাইছেন নায়িকা পুরোপুরি সেরে উঠেই শুটিং শুরু করুক।
এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।
বলিউড হাঙ্গামা।
এমই





