আসছে ভালোবাসা দিবসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে প্রয়াত নির্মাতা বেলাল আহমেদের শেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’
ভালোবাসা দিবসে চ্যানেল আই এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আয়োজন করেছে। ছবিটির গল্প ত্রিভুজ প্রেম নিয়ে। অভিনয়ে রয়েছেন মৌসুমী, ওমর সানী, নিলয় প্রমুখ।
ছবিতে দেখা যাবে, মৌসুমী একটি প্রাইভেট কোম্পানিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন। একটি কাজের ডিজাইন প্রায় শেষ করে আনার পর তার কম্পিউটার ক্রাশ করে।
সহকর্মী নিলয় অনেক চেষ্টার পর সব ফাইল উদ্ধার করেন। যা দেখে ভালো লাগে মৌসুমীর। অন্যদিকে মৌসুমীকে পেতে মরিয়া ডন ওমর সানী।
২০১৪ সালে চলচ্চিত্রটি নির্মাণকালে সময় মারা যান পরিচালক বেলাল আহমেদ। এরপর বাকি কাজ করেন মৌসুমী।
এমই





