প্রিয়াঙ্কা চোপড়াঅভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এখন যেন দম ফেলবার ফুরসতটাও নেই। কিছুদিন আগেই হলিউডের ছবি ‘বেওয়াচ’ ও আমেরিকান সিরিয়াল ‘কোয়ান্টিকো’ এর কাজ শেষ করলেন।

দেশে ফিরে কয়টা দিন একটু আরাম করবেন সে সুযোগও পাচ্ছেন না। মাত্র ১০ দিন ছুটি মিলেছে এই তারকার। ১০ দিনের জন্য ভারতে এসেই আবার উড়াল দিতে হবে ‘কোয়ান্টিকো’ সিরিয়ালের দ্বিতীয় কিস্তির শুটিংয়ে। আর এই ছুটিতেই ঠিক করে ফেলবেন পরবর্তী কোন হিন্দি ছবিতে কাজ করবেন তিনি।

ভারতীয় অভিনেত্রী হলেও ইদানীং দেশের চেয়ে বিদেশেই বেশি কাজ করা হচ্ছে প্রিয়াঙ্কার। যদিও হাতে এখন বেশ কিছু হিন্দি ছবির প্রস্তাব। ব্যস্ততার কারণে এই নিয়ে ভাবার সময় মেলেনি তাঁর। এবার দেশে এসেই তাঁর পরবর্তী হিন্দি ছবি নির্ধারণ করবেন।

প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউডে শেষ দেখা গেছে ‘গঙ্গাজল’ সিনেমাতে। শোনা যাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর ‘গুস্তাখিয়া’ ও ‘রানী পদ্মাবতী’-তে দেখা যেতে পারে তাঁকে।

এমআর