বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে মাহিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন অপু বিশ্বাস।
সেখানে তিনি লিখেছেন, ‘জয় (আব্রাম খান জয়) যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিল আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক। মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে।’
ওই পোস্টে মাহিয়া মাহির উদ্দেশ্যে অপু আরও লিখেছেন, ‘২৮শে মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন। ২৮শে মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন। অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য।’
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। সূত্র : বিডি-প্রতিদিন
এন





