হলিউডে শুক্রবার মুক্তি পেল দ্যা ট্রয় খ্যাত  ব্র্যাড পিট এর অভিনীত ‘ফিউরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ডেভিড আয়ার পরিচালিত অ্যাকশনধর্মী "ফিউরি"।

ফিউরির পটভূমি ১৯৪৫ সালের এপ্রিল মাসের ইউরোপীয়ান থিয়েটার। নাজি জার্মানির বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণে প্রস্তুত মিত্রপক্ষ। আক্রমণে নেতৃত্ব দেবেন ইউএস আর্মির এক সার্জেন্ট, যিনি ওয়ারড্যাডি নামে পরিচিত। তার অধীনে আছে ৫ জন সেনা আর ১টি শেরম্যান ট্রাংক। তাদের নিয়ে মরণপণ যুদ্ধে সামিল হন। এতে আরও অভিনয় করেছেন শিয়া লিবেওফ, লোগান লেরমান ও স্কট ইস্টউড।

 

ইআর