নব্বইয়ের দশকের শুরুতে ‘পাগল মন, মন রে.. মন কেন এতো কথা বলে...’ বাংলা গানের কালজয়ী এক ইতিহাস এই গান। এই গান গেয়ে বাংলা গানের শ্রোতাদের কাছে চিরস্থায়ী আসন করে নিয়েছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খান।
গেয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। মাঝখানে কিছুদিন সঙ্গীত থেকে দূরে থাকলেও আবারও নিয়মিত হয়েছেন। গাইছেন নিত্যনতুন গান। তারই ধারাবাহিকতায় এবার জি সিরিজের ব্যানারে আসছে তার নতুন গান ‘মন ভালো নেই’।
সম্প্রতি সময়ের দিলরুবা খান ‘জনপ্রিয়তম তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনের লেখায় গানটির সুর করেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’-খ্যাত গানের শিল্পী লুৎফর হাসান। সঙ্গীত আয়োজন মার্সেল। জি সিরিজের ব্যানারে শিগগিরই আসছে গানটি।
এবিষয়ে সাদাত হোসাইন বলেন, ‘বিষয়টি স্বপ্ন পূরণ হওয়ার মতো। দিলরুবা খান এর মতো কিংবদন্তি একজন কণ্ঠশিল্পী আমার লেখা গান গাইছেন, এটি নিঃসন্দেহে বিশাল এক প্রাপ্তি!’
এবিসিদ্দিক





