চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মুজিবুর রহমান দুলুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

‘নয়ন মনি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মুজিবুর রহমান দুলু। এরপর ‘সুজন সখী’, ‘মিন্টু আমার নাম’, ‘অভাগী’, ‘ভাত দে’, ‘হাজার বছর ধরে’, ‘৭১ এর মা জননী’সহ প্রায় তিন শতাধিক ছবিতে সম্পাদনার কাজ করেছেন তিনি।

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন তথা সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে।