সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। সেটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান একটি সমঝোতা স্মারক অনুসরণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবকে অবহিত করবে বলে জানা গেছে।
জানা গেছে, প্রাথমিকভাবে এ ইউনিটের তিনটি নাম প্রস্তাব করা হলেও পুলিশ অধিদপ্তর সেসব নামের বিরোধিতা করেছে। ফলে নতুন কোনো নামেও এই ইউনিট আসতে পারে।
এমএম