মঙ্গলবার (৪ই মার্চ) ব্রেমেন শহরের ইসলামিক ফেডারেশন হল সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
BMCAG ইফতার মাহফিলে, আবদুল্লাহ গালিব ফুয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি মুসলিম কমিউনিস্ট অ্যাসোসিয়েশন জার্মানির সম্মানিত প্রেসিডেন্ট ডঃ আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিল্লিগুরুষ এর ব্রেমেন এন্ড নিদাজেকশন প্রদেশের প্রেসিডেন্ট একরেম খমুর্জু, শুরা ব্রেমেন এর সমন্বিত সভাপতি, মুরাত চেলিক।
ডঃ আব্দুল্লাহ আল মামুন আশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশীদের সাথে নিয়ে ভবিষ্যতে আরো বড় বড় প্রোগ্রাম এবং সামাজিক কাজ করার।
এছাড়াও বোরহান উদ্দিন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,শুরা ব্রেমেন এর ভাইস প্রেসিডেন্ট ওমের চোবান, BMCAG এর কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারি আদনান আব্দুল হাই, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি তুহিন ব্যাপারী, কেন্দ্রীয় এডুকেশনাল সেক্রেটারি আবদুল্লাহ আল নোমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে বক্তারা রমজানের ত্যাগ এবং ধর্যের শিক্ষাকে পরবর্তী জীবনেও প্রতিফলন উপর আলোচনা পেশ করেন।