নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বিদেশী মালিকানাধীন রফতানিমুখী ইপিক গার্মেন্টে রোববার ৪১জন জন শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদেরকে রাজধানী ঢাকার মহাখালীস্থ আইসিডিডিআরবিতে (কলেরা হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

এ নিয়ে গত চার দিনে গার্মেন্টটির প্রায় দেড় শ শ্রমিক ডায়ারিয়ায় আক্রান্ত হলো।

জানা গেছে, আদমজী ইপিজেডে হংকং ও চায়নার যৌথ মালিকানাধীন ইপিক-১ গার্মেন্টে কয়েক হাজার শ্রমিক কাজ করে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কারখানায় খাবারের পর মাথা ব্যাথা ও বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হয়।

এভাবে একসঙ্গে ২৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব ডাক্তাররা বিষয়দি তদারকি করলেও অবস্থার অবনতি ঘটলে তাদেরকে শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে তাদের মধ্যে জেসমিন, আকলিমা ও নূর জাহানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মহাখালীস্থ আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার আরো ৪ জনকে শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার ৬৯ জন ১০০ শয্যায় ভর্তি হয়েছিলেন। পরে তাদের সকলকেই ঢাকার আইসিডিডিআরবিতে (কলেরা হাসপাতাল) পাঠানো হয়েছে।

এসএইচ/এআর