চাঁদা না পেয়ে ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাষ্ট্রি লিঃ- এর জমি দখলের চেষ্টার ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আজ (রোববার) গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাষ্ট্রি লিঃ-এর প্লান্ট ম্যানেজার ড. মোঃ রফিকুল হক এই মামলা দায়ের করেন।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, শামসুল আলম খান, পিতা- মৃত আঃ মান্নান খান, সাং শারমিন ভিলা, করতোয় স্পিনিং মিল রোড, শফিপুর, থানা-কালিয়াকৈর, গাজীপুর এবং সুমন গং তাদের অনেক সংগী-সাথীসহ অনৈতিক চাঁদা দাবী করে কয়েকবার কারখানার কমকর্তা-কর্মচারীগণের উপর আক্রমন চালায় এবং নাজেহাল করে।
অভিযুক্ত শামসুল আলমের বিরুদ্ধে এরকম জবর দখলের আরো অভিযোগ রয়েছে। ঈদুল ফিতরের তিন দিন আগেও শফিপুর বাজারের সিনাবহ রোডে ইউসুফ মাস্টার মার্কেট দখল করে নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়।
এদিকে, ইবনে সিনায় শনিবার সকালে চালানো হামলায় আহত হন নিরাপত্তা কর্মী সিয়াকুব আলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ রয়েছে।
এতে কারখানার উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং ওষুধ শিল্পটি হুকমির মধ্যে পড়ছে। বর্তমানে কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন ভীত সংন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছেন এবং কারখানাটিতে একটি ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
আবেদনে শিল্প প্রতিষ্ঠানটির স্বাভাবিক উৎপাদন অব্যহত রাখা এবং কর্মকর্তা-কর্মচারীগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে দুপুরের পর থেকে প্রতিষ্ঠানটির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাষ্ট্রি লিঃ বাংলাদেশের ওষুধ শিল্প সেক্টরের মধ্যে একটি অন্যতম ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান, যা ১৯৮৩ সনে শফিপুর, কালিয়াকৈয়র, গাজীপুর প্রতিষ্ঠিত হয়। বিগত ৩১ বছর যাবত প্রাণরক্ষাকারী গুনগত ওষুধ উৎপাদন করে দেশের মানুষের দোরগোড়ায় সহজলভ্য উপায়ে পৌছানোর মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই কারখানাটি। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি যার শেয়ারহোল্ডারদের সংখ্যা প্রায় ১১ হাজার এবং বর্তমান প্রোডাক্ট সংখ্যা ৪৪৪টি।
কেবি





