logo
Search

স্বাস্থ্য

হাম উপসর্গে ৭ আরও জনের মৃত্যু

দেশে হামের প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৪ জন রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০৬ জনের।

এ সময়ে দেশে হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে ১৯ হাজার ৮৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একসময় বাংলাদেশ হাম নির্মূলের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও বর্তমানে দেশটি ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের বিস্তার ও মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

এস