বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৪৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪০১ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন।

এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ মঙ্গলবারও (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এস