বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৫৮ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন, বরিশালে ২৬০ জন, খুলনায় ২৫৬ জন, রাজশাহীতে ২০৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রংপুরে ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন।
এস











