বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি) পরীক্ষাগারে প্রতি ১০০ বায়োপসি পরীক্ষার মধ্যে ২৫ থেকে ৩০ টিতে ক্যান্সার শনাক্ত হচ্ছে।
শনিবার হাসপাতালের মিলন হলে জাতীয় ক্যান্সার সম্মেলন ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান এ কথা বলেছেন।
উপাচার্য বলেন, ক্যান্সারের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে পরিবেশ বড় ধরনের ভূমিকা রাখছে।
এ ক্ষেত্রে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র এবং গাইনি অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
এআই





