ধনে পাতা আর পার্সলে পাতা" দুটো এক জিনিস নয়। ধনেপাতা বা সিলানট্রো বা করিয়ান্ডার তো সবাই চেনেন। পার্সলে হলো "মৌরি" বা মিস্টি শজ বা গোয়ামুরি।
ধনে পাতা আর পার্সলে পাতা দেখতে একই রকম। আমাদের দেশে শীতকাল ছাড়া দুটোর কোনোটাই চাষ করা হয়না বলে বছরের অন্যান্য সময় এগুলো পাওয়া যায়না। তবে, শীতকালিন দেশগুলোতে এগুলো মোটামুটি সারা বছরই সহজলভ্য। সেই সব দেশে পার্সলে পাতা শুকনো (ড্রায়েড) অবস্থায় ও পাওয়া যায়।
ধনে পাতার চেয়ে পার্সলে পাতার ফ্লেভার অনেক বেশী স্ট্রং। তাই, অনেকে পার্সলে পাতা বেশী ব্যবহার করে। পার্সলে পাতা তে রয়েছে ক্যালসিয়াম ও আয়রন । ত্বকের সমস্যা দূর করতে ও হজমে সাহায্য করে পার্সলে । অ্যাজমা , সর্দি কাশির সমস্যাতেও পার্সলে বড় ভূমিকা নেয় । এছাড়া পার্সলে পাতাতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি ।
ইআর





