logo
Search

স্বাস্থ্য

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের টিকাদান শুরু

দেশজুড়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার একটি বড় চালান ইতোমধ্যে দেশে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি বড় চালান দেশে আসবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার পর্যাপ্ত টিকা রেখে না যাওয়ায় দেশে হামের টিকার সংকট তৈরি হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেসব এলাকায় পানি জমে থাকে, সেখানে মশার বিস্তার ঠেকানো কঠিন। ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে অনেক রোগী চিকিৎসার জন্য ঢাকায় চলে আসছেন।

রোগীদের ঢাকায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে। এ কারণে অনেক সময় তারা রোগীদের ঢাকায় পাঠিয়ে দেন।

এস