শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের—একজন চট্টগ্রামের এবং অন্যজন নোয়াখালীর। অপর শিশুটি ঢাকায় মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯১২ জনের।
এ সময়ে নতুন ১ হাজার ১১১ জনসহ হাম ও উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য আরও বলছে, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।
দেশে হাম পরিস্থিতির অবনতি নিয়ে স্বাস্থ্য বিভাগও উদ্বেগ প্রকাশ করে আসছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এস
