ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম  বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় নিউইয়র্ক প্রবাসীদের আহছানিয়া মিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগীতায় আহছানিয়া মিশন ইতমধ্যে ক্যান্সার হাসপাতাল চালু করেছে।
তিনি বলেন, আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহছান উল্লাহ শিশু পল্লী, খান বাহাদুর আহছান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, আহছান উল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, আহছানিয়া মিশন কলেজ, মাদকাসক্ত পূনর্বাশন কেন্দ্রসহ আলোকিত মিডিয়া ইতিমধ্যে দেশব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় আহছানিয়া মিশনকে সবার নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে মনে করে সহযোগীতা করার আহবান জানান কাজী রফিকুল আলম।
জ্যামাইকায় এ মতবিনিময় সভায় জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা আবু জাফর বেগ ও ছারছীনার হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করেন ছারছীনার হুজুর।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]