গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় বুধবার রাতের নাস্তা খেয়ে একটি পোশাক কারখানার ২ শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা অবনতি ঘটায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইলের শ্রমিকদের আজ বুধবার রাত সাড়ে ৭ টার দিকে নাস্তা দেয়া হয়। নাস্তার মধ্যে ছিল একটি পেটিস ও একটি ডিম। নাস্তা খাওয়ার পর কাজে যোগ দিলে রাত সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা বমি করতে থাকে। ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ্ শ্রমিকদের দ্রুত গাজীপুর সদর হাসাপাতাল, কোনাবাড়ী, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, নষ্ট হয়ে যাওয়ার খাবার খেয়ে কারখানার শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
স্বাস্থ্য
গাজীপুরে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্: ঢামেকে ভর্তি- ৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় বুধবার রাতের নাস্তা খেয়ে একটি পোশাক কারখানার ২ শতাধিক শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনের অবস্থা অবনতি ঘটায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাবারে





