শুক্রবার দিবাগত রাতে আমলিগোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাত দেড়টার দিকে শহিদকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে আসেন তার ছেলে মামুন।

মামুন জানান, তিনি ও মাহমুদউল্লাহর ছেলে (নাম জানা যায়নি) মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহিদ গুরুতর আহত হন।

শহিদ লালবাগের আমলিগোলা কলারঘাট ইউসুফ আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আহত অবস্থায় শহিদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

এমএম