শনিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর হোসেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কালিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন কালিগঞ্জ-ফুলতলা সড়কে বিদ্যুতের খুঁটি সরানোর অবকাঠামোগত কাজ পরিচালনা করা হবে। ফলে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা: পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।

তবে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ সম্পন্ন হলে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়নে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

এনএইচ