বাবার এই সফরকে কেন্দ্র করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও তার কাছে বাবার পরিচয়ই সবচেয়ে বড়।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’
পোস্টে ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে কয়েক দিন আগে এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন ফখরুল কন্যা।
সাংবাদিকের প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’
ড. শামারুহ মির্জার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বাবা-মেয়ের সম্পর্ক, ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ নেটিজেনদের নজর কেড়েছে।
এনএইচ