ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তিই প্রমাণ করে ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। মঙ্গলবার ইরানের ‘সিস্তান ও বালুচিস্তান’ প্রদেশে এক জনসভায় বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
রুহানি আরও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ৫+১ গ্রুপের সঙ্গে তেহরানের যে চুক্তি সই হয়েছে তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের ইরানি অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে।
২০১৩ সালের ২৪ নভেম্বর জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অন্তবর্তী পরমাণু চুক্তি সই হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। আজ ড. রুহানি বলেছেন, “আমরা আলোচনার ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে যাব। আমরা বিশ্বের সামনে এটা প্রমাণ করব- ইরান সম্পর্কে অতীতে যা বলা হয়েছে, তার সবই ছিল ডাহা মিথ্যা।” তিনি আরও বলেন,“ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তবে শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই।[/b]
ইরানের পরমাণু অধিকার মেনে নিয়েছে গোটা বিশ্ব: ড. রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তিই প্রমাণ করে ইরানের পরমাণু অধিকারকে
ইরানকে অত্যাধুনিক ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এসব উৎক্ষেপক কাজে লাগবে। এর মধ্য দিয়ে মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতার নতুন দিক সামনে এসেছে।
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ভোরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক বা সন্ত্রাসী হামলার জবাব দিতে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।















