রাশিয়ার সাথে সকল প্রকার সহযোগিতামূলক সম্পর্ক বাতিল করার ঘোষণা দিয়েছে ন্যাটো জোট। জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। এতে বলা হয়, ক্রিমিয়া সংকটের কারণেই রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক ও বেসামরিক সম্পর্ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।
অপর দিকে আমেরিকা কৃষ্ণ সাগরে একটি যুদ্ধ জাহাজ পাঠাবে বলে ঘোষণা দিয়েছে ।
ইউক্রেন সংকট শুরু হবার পর এই প্রথম ব্রাসেলসে বৈঠকে মিলিত হলো ন্যাটো সদস্যরা।
ক্রিমিয়াকে রাশিয়ার অধিগ্রহণ করার বিষয়টিকে বৈঠকে ‘অবৈধ’ ও জবরদখলমূলক বলে ঘোষণা করা হয়েছে।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল এন্ডারস ফগ রাসমুসেন বলেছেন, রাশিয়ার এ আগ্রাসন হচ্ছে এই প্রজন্মে ইউরোপের নিরাপত্তার প্রতি মারনাঘাত সম এক হুমকি।
আর এই কাজের মধ্য দিয়ে রাশিয়া ন্যাটোর মূল নীতি,যার উপরে ন্যাটোর সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠিত,সেটিকে অবমাননা করেছে।
ফলে, রাশিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক নয় বলেই তিনি উল্লেখ করেছেন।
মি. রাসমুসেন বলছেন, বাল্টিক রাষ্ট্রগুলোতে প্রহরা মিশনের জন্য আমরা আগের চেয়ে দিগুণেরও বেশি যুদ্ধ বিমান নিয়োগ করেছি।
ক্রাইমিয়া অঞ্চল নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সাথে রাশিয়ার যে সংকট চলছে সেটিই আরো ঘনীভূত হয়ে উঠলো ন্যাটোর এই ঘোষণার মধ্য দিয়ে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইউক্রেন সংকটটা আসলে ন্যাটো জোটের জন্য একটা ‘ঘুম-ভাঙানিয়া’ ডাক হিসেবেই কাজ করেছে।কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো জবাব আসে নি।
[b]ঢাকা,২এপ্রিল,টাইমনিউজবিডি//এসএইচ
[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার সাথে সব ধরনের সম্পর্ক বাতিল করেছে ন্যাটো
রাশিয়ার সাথে সকল প্রকার সহযোগিতামূলক সম্পর্ক বাতিল করার ঘোষণা দিয়েছে ন্যাটো জোট। জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। এতে বলা হয়, ক্রিমিয়া সংকটের কারণেই রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক ও বেসামরিক সম্পর্ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো





