২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮টি দেশের অন্তত ৮০ জন নাগরিককে আটক করেছে আঙ্কারা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের কথিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের মধ্যে সেনা অভ্যুত্থানের পক্ষে ইন্ধন ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেকির বজদাগ বলেন, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা ১৮টি দেশের অন্তত ৮০ ব্যক্তিকে আটক করেছে। যাদের সবাই গুলেন-সমর্থক। ২০১৬ সালের জুলাই মাসের দেশটির সেনাবাহিনী অভ্যুত্থানের চেষ্টা করলেও জনগণের প্রতিরোধে তা ব্যর্থ হয়। সেনা অভ্যুত্থান চেষ্টার জন্য শুরু থেকেই ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে এরদোয়ান সরকার।
১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কয়েক হাজার ব্যক্তিকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী।
এসএম





