ট্রেনের সামনে শুয়ে পড়া ওই ব্যক্তি রেলেরই কর্মী। তার রেল লাইনে নেমে চলন্ত ট্রেনে মাথা দেওয়ার ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

ভিডিওতে আরও দেখা যায়, প্ল্যাটফর্মে কম-বেশি লোক উপস্থিত। কেউ বসে, কেউ দাঁড়িয়ে রয়েছেন। এর মাঝে দ্রুতগতি ট্রেনের সামনে প্ল্যাটফর্ম থেকে দৌড়ে এসে রেল লাইনে উল্টো হয়ে শুয়ে পড়েন। আর তার ওপর দিয়ে দ্রুত গতিতে চলে গেল ট্রেনটি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি যেভাবে লাফ দিয়ে লাইনের ওপর গিয়ে শুয়ে পড়েছিলেন, তাতে কেউই আর তাকে বাঁচানোর সুযোগ পাননি। ওই ব্যক্তিকে এইভাবে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া দেখে সবাই হতবাক হয়ে যান।

তবে ওই রেলকর্মী হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভিলে পার্লে স্টেশনের সব রেলকর্মীদের মধ্যে।

পশ্চিম রেল জনসংযোগ কর্মকর্তার দাবি কাজের চাপের কারণে ওই যুবক আত্মহত্যা করেননি।


এনএইচ