বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

আজ (০২ এপ্রিল) বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুসহ করোনাভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন।

এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩২৮ জন কোভিড-১৯ রোগী। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন।

অন্যদিকে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

ওই বস্তিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস করেন। মুম্বাইয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত ওই বস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঝুঁকিতে রয়েছেন বিশাল সংখ্যক মানুষ।

এমবি