আফগানিস্তানে ৫০ জনকে অপহরণ করে নিয়ে গেছে তালেবানরা। ঘটনাটি ঘটে আফগানিস্তানের পূর্বে অঞ্চল কুন্দুজে।
গতকাল মঙ্গলবার আফগানিস্তানে গাড়ি ছিনতাই করে ১২ জনকে হত্যার পর বুধবার নতুন করে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার পর থেকে আফগানিস্তানে তালেবান বেশ কয়েকটি সফল হামলা করতে সক্ষম হয়েছে। তালেবান নেতা নিহত হলেও নিরাপত্তা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
পুলিশের একজন মুখপাত্র মাহফুজুল্লাহ আকবারি জানান, কুন্দুজ শহরে তালেবানরা একটি বাস ও গাড়ি থামিয়ে সমস্ত যাত্রীদের জিম্মি হিসেবে নিয়ে গেছে। সেখানে ৫০ জন যাত্রী ছিল।
তিনি বলেন, ‘জিম্মিদের উদ্ধার করতে আমরা সমস্ত ধরনের চেষ্টাই করছি।
এর আগে গত মাসে তিনটি বাস থেকে অন্তত ৯ জনকে হত্যা ও ২০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় আফগানিস্তান থেকে।
তালেবান সেই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এফএফ





