বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কের একটি অংশে বাঁশ দিয়ে ঘেরাও করে সেখানে চেয়ার বসানো হয়েছে। গণ-অবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখে বিএনপিকে গণ-অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়া হলেও দলটির নেতা-কর্মীদের অবস্থানে কেন্দ্রীয় কার্যালয়ের উভয়ের পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে। বুধবার বেলা ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কের একটি অংশে বাঁশ দিয়ে ঘেরাও করে সেখানে চেয়ার বসানো হয়েছে। গণ-অবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে। ফলে নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টন ও কাকরাইল মোড়ে রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান ও জলকামান। এছাড়াও আশপাশের বিভিন্ন মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পূর্বঘোষিত গণ-অবস্থান কর্মসূচির অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে তারা অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন।

বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

এইচএম