যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরের কাছাকাছি একটি বাড়িতে চার শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

একই ঘটনায় মাথায় গুলিবিদ্ধ ‍অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।

তবে হতাহতদের বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। ইতোমধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাউন্টি শেরিফ হ্যারিস এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় ৬টার দিকে ঘটনাস্থল পুলিশ পৌঁছে এবং সেখান থেকে ৩টি শিশুসহ পাঁচটি লাশ উদ্ধার করেছে।

হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস