ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ে কোনোভাবেই দায়মুক্তি পেতে পারেন না বলে জানিয়েছেন মার্কিন ফেডারেল আদালতের একজন আইনজীবী। তিনি বলেছেন, ভিসা নিয়ে জালিয়াতি এবং কাজের মেয়ের মজুরি নিয়ে ধোকা দেয়ার ঘটনায় কোনো ব্যক্তি কূটনৈতিক দায় মুক্তি পেতে পারেন না।
নিউ ইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালতে শুক্রবার দেবযানির মামলায় কাগজপত্র উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
মার্কিন সরকারি আইনজীবী দাবি করেন, যেহেতু দেবযানি এ মুহূর্তে আমেরিকায় উপস্থিত নেই সে কারণে তিনি মামলা থেকে দায়মুক্তিও পাবেন না।
মার্কিন এ আইনজীবী তার যুক্তিতর্কে বলেন, দেবযানি একজন কন্স্যুলার হয়ে যে দায়মুক্তির সুবিধা পেয়েছেন তা তিনি পেতে পারেন না।
দেবযানি ছিলেন নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেট অফিসের ডেপুটি কন্স্যুলার। ভিসা কেলেংকারি ও কাজের ময়ের পাওনা পরেশোধে নানা অনিয়ম ধরা পড়ার পর তাকে আটক করা হয় এবং নগ্ন করে তল্লাশি করা হয়।
দেবযানির আইনজীবী আদালতের কাছে তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানিয়েছেন।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি( টাইমনিউজবিডি.কম ) // টিআই [/b]
[font=Vrinda] [/font]





