ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোসণা দিয়েছেন সকল জনসমাবেশ, অনুষ্ঠান ও পরীক্ষা বন্ধ থাকবে দেশটিতে।
কোন বিয়ের অনুষ্ঠান বা শোক সভা আয়োজন করা যাবে না। তবে দোকানপাট খোলা রাখা হবে।
ইরানে হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা।
ইরানে এপ্রিলের মাঝামাঝি সময়ে লকডাউন শিথিল করা হয়।
তবে সম্প্রতি দেশটিতে বেড়েছে সংক্রমণ। শুধু শনিবারই (১১ জুলাই) ১৮৮ জন মারা গেছেন এবং মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ৬৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৩৯৭ জন নতুন রোগী পাওয়া গেছে। তথ্য সূত্র- বিবিসি
এমবি





