দক্ষিণ ভারত মহাসাগরে উড়োজাহাজের দু’টি ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। যা নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের উপর ভিত্তি করে এ তথ্য দেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে তিনি এ কথা জানান।
টনি অ্যাবোট জানান, স্যাটেলাইটের চিত্রে পার্থের জলসীমায় দু’টি বস্তু দেখা গেছে। যা নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের হতে পারে। তবে এগুলো নিখোঁজ উড়োজাহাজের কিনা তা নিশ্চিত করে বলেননি তিনি। তিনি আরও জানান, বস্তুগুলো পরীক্ষা করে দেখতে ওইস্থানে অস্ট্রেলিয়ান পি-৩ ওরিয়ন উড়োজাহাজ পাঠানো হয়েছে।
সংসদে অ্যাবোট জানান, অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ স্যাটেলাইটে দু’টি চিত্র দেখতে পায়। এরপর বিষয়টি গবেষকেদর দিয়ে পরীক্ষা করানো হয়। বিষয়টি অত্যন্ত জটিল, আমরা সবাই জানি। সন্ধান পাওয়া ‘ধ্বংসাবশেষ’ দু’টি নিখোঁজ মালয়েশীয় বিমানের নাও হতে পারে। বিষয়টি আমি ইতিমধ্যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট নাজিব রাজাককে জানিয়েছি।
নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া উড়োজাহাজটির খোঁজে মালয়েশীয় সরকারকে সাহায্য করার কথা জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। উড়োজাহাজটির খোঁজে অনুসন্ধানে নেমেছে ২৬টি দেশ। এ ছাড়াও চীনও সে দেশের সমুদ্র সীমার মধ্যে উড়োজাহাজটির খোঁজে তৎপরতা অব্যাহত রেখেছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট৩৭০ উড়োজাহাজটি ৭ মার্চ রাতে মালয়েশিয়া থেকে ২২৭ জন  যাত্রী ও ১২ জন স্ক্রুসহ চীনের উদ্দেশে রওয়ানার হওয়ার ৪০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়।তারপর থেকে সমুদ্রে ও স্থলে খোঁজে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]