পাকিস্তান নৌবাহিনী নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। হামলায় ব্যবহৃত দ্রুতগামী জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।
উত্তর আরব সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূমির লক্ষ্যবস্তুতে সফল ভাবে আঘাত হেনেছে।
অবশ্য, এই ক্ষেপণাস্ত্র দিয়ে সাগর থেকে সাগরে বা সাগর থেকে ভূমির লক্ষ্যবস্তুতে হামলা করা যাবে বলে পাক নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
পাকিস্তান নিজেই এই ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে।
নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পাক নৌবাহিনীর প্রস্তুতি এবং আধুনিক অস্ত্র নির্মাণের সক্ষমতা ফুটে উঠেছে। পাকিস্তানের উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হবে বলে সরকারি সিদ্ধান্ত নেয়ার মাত্র একদিন পরই এই পরীক্ষা চালানো হয়।
এমবি





