তেলের ট্যাংকার ধ্বংস করে লেবাননের পরিবেশ দূষণের দায়ে ইসরায়েলকে সাড়ে ৮শ' মিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণ গুণতে হচ্ছে।

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাশ হয়েছে।

জাতিসংঘের ১৯ ডিসেম্বরের সাধারণ অধিবেশনে গৃহীত প্রস্তাবনায় বলা হয়, লেবাননে পরিবেশ দূষণের জন্য ইসরায়েলকে ক্ষতিপূরণ দিতে হবে। অধিবেশনে ১৭০টি দেশ এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। তবে ৬টি দেশ এর বিরোধীতা করে এবং ৩টি দেশ ভোটদানে বিরত থাকে।

২০০৬ সালের জুলাইয়ে দু'দেশের মধ্যে যুদ্ধ চলাকালে ইসরায়েলের যুদ্ধ বিমান লেবাননের তেলের ট্যাংকারে হামলা চালিয়ে সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এসময় বিপুল পরিমান তেল ছড়িয়ে পড়ে ট্যাংকারের আশপাশের এলাকায়। এতে লেবাননে ব্যাপকভাবে পরিবেশ বিপর্যয় ঘটে। এমনকি সিরিয়ার সমুদ্রতীরেও ছড়িয়ে পড়ে এ পরিবেশ দূষণ।

তেলআবিব দু'দফা লেবাননের ওপর আক্রমণ চালায়। প্রথমবার ২০০০ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৬ সালে আক্রমন চালায়। ৩৩ দিনের যুদ্ধে ২০০৬ সালে লেবাননে ১২০০ লোক নিহত হয়, যার বেশির ভাগই ছিল বেসামরিক।

তবে দুটো যুদ্ধেই লেবাননের হিজবুল্লাহ'র কাছে সচনীয়ভাবে পরাজিত হয় ইসরয়েলি সেনাবাহিনী। কোনো অর্জন ছাড়াই তেলআবিব যুদ্ধ বন্ধ করে ফিরে আসতে বাধ্য হয়।

হিজবুল্লাহ বলেছে, তেলআবিবকে পরাজিত করতে সাহস ও সক্ষমতা দুটোই তাদের আছে। তেলআবিব ফের আক্রমণ করলে লেবাননের মিসাইল ইসরায়েলের যেকোনো সুনির্দিষ্ট টার্গেটে হামলা করতে প্রস্তুত।

এআর/কেএইচ