পাকিস্তানের লাহোর শহরে একটি মাজারের বাইরে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে।

আজ বুধবার সকালে শহরের দাতা দরবার মাজারের বাইরে ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে পাকিস্তান পুলিশের বরাত দিয়ে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম 'ডন'।

নিহতদের মধ্যে ৩ জন অপারেশন্স লাহোর আশফাক আহমাদ খান , বোমা হামলার ধরন খতিয়ে দেখা হচ্ছে এবং এটা আত্মঘাতী হামলা কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

এদিকে ওই বিস্ফোরণের পর দাতা দরবারের প্রবেশমুখ বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে উদ্ধারকারীদের সূত্রগুলো জানায়, পাঞ্জাব পুলিশের এলিট ফোর্সের সদস্যদের বহনকারী একটি ভ্যান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

ওই সূত্রটি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশের সদস্য। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ওই সূত্রটি।

জেড