ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২৩৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত আরও প্রায় ৬শ জন মানুষ।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলের এ দেশটিতে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির উপ-রাষ্ট্রপতি জর্জ গ্লাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের পর প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া দেশটির ইসমেরাল্ডাস, লস রাইওস, সান্টা ইলিনা, গুয়াইয়েস ও সান্টো ডমিংগো প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস'র তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরও জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রথমটি ছিল রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এবং পরেরটি ছিল ৭.৮ মাত্রার।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস বলেন, ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশনা দেন তিনি।
উদ্ধার তৎপরতাও পুরোদমে শুরু করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী দেশ পেরুও তার উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।
ইকুয়েডরের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছে অবস্থিত বাণিজ্যিক নগরী গুয়াকুইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর রাজধানী কুইটোর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওএফ/কেবি
ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৩
ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২৩৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত আরও প্রায় ৬শ জন মানুষ।
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
চীন নিয়ন্ত্রিত তিব্বতের উত্তর-পূর্বাঞ্চলীয় নাগকু অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪ জনের বেশি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
হিমবাহধস-বন্যার পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত
ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ক্ষত না কাটতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
















