পাকিস্তানে লাহোর শহরের একটি মাজারের সামনে পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এতে আহত হয়েছে আরও ২৬ জন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা ও বাকি ৩ জন বেসামরিক কর্মকর্তা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ আরও জানায়, হামলাটি আত্মঘাতী ছিলো। আজ সকাল ৮টা ৪৫মিনিটি দাতা দরবার মাজারের ২ নম্বর গেটের সামনে থাকা পুলিশ এলিট ফোর্সের একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হালায় ব্যবহার করা বোমাটি প্রায় ৭ কেজি ওজনের ছিলো।

এ বিষয়ে পাঞ্জাব পুলিশের আইজিপি আরিফ নাওয়াজ বলেন, ৫ জন এলিট ফের্সের পুলিশ কর্মকর্তা ও ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

তিনি বলেন, আমরা শতভাগ নিশ্চিত হামলাটি পুলিশকে লক্ষ্য করে হয়েছিল।

উল্লেখ্য, লাহোর শহরের অন্যতম ব্যস্ততম এই মাজার 'দাতা দরবার'।

জেড