জাপানের উত্তর টোকিও এলাকার স্কি রিসোর্টে তুষার ধসের ঘটনায় ৬ শিক্ষার্থী নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারী দল। নিহতের সংখ্যা ৮ জন হতে পারে বলে জানিয়েছে সিএনএন। এর আগে প্রাথমিকভাবে জানানো হয়েছিল ৩ শিশু তুষার ধসের পর নিখোঁজ রয়েছে। সোমবার সকালে উত্তর টোকিওর নাসু অনসেন ফ্যামিলি স্কি রোসোর্টে এই দুর্ঘটনা ঘটে।
জাপানের সংবাদ সংস্থা 'কিয়োদো'র উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ৬ শিশু নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সংখ্যাটি আরো বেশি হতে পারে। উদ্ধারকারী দল এখনো সেখানে কাজ করছে জাপানের একাধিক স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কি রিসোর্টটিতে এসেছিল। মোট ৫০ জন ধসের সময় রিসোর্টটিতে ছিল।
এই ঘটনার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত দলের পক্ষ থেকে জানানো হয়, আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা, অথবা এই ঘটনায় আহত অবস্থায় আছে কিনা, তা খোঁজ করে দেখা হচ্ছে। বিবিসি।
জেড
আন্তর্জাতিক
জাপানে তুষার ধসে নিখোঁজ ৮ শিশু