রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে হওয়া বোমা হামলায় মধ্য এশিয়ান এক ব্যক্তি জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় হওয়া এই হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৫ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন বেশ কয়েকজন। এই হামলায় জড়িত ব্যক্তির বয়স ২০ বছরের কাছাকাছি।
এই হামলার পর স্টেশনের নিকটে আরো একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে। দ্যা ইন্টারফ্যাক্স ও তাস নিউজ এজেন্সি জানায়, হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কিন্তু সে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে কিনা, তা নিয়ে এখনো বিভ্রান্তির মধ্যে আছে তদন্তকারী দলটি। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গ কর্তৃপক্ষ নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছে। প্রাথমিকভাবে জানা যায়, এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কিন্তু রাশিয়া সরকার পরবর্তী এক বিবৃতিতে জানায়, নিহত হয়েছেন ১১ জন। বিবিসি।
জেড





