জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে উত্তপ্ত কাশ্মীর। পরিস্থিতি পরিদর্শনে ২ দিনে কাশ্মীর সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন রাজনাথ। প্রথমেই কাশ্মীরের পরিস্থিতির জন্য শোক প্রকাশ করলেন।

কাশ্মীরিদের কাছে তাঁর আবেদন, ‘‌যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাঁদের হাতে বই, কলম থাকা উচিত। পাথর নয়।’ তাঁর আশ্বাস, ছররা গুলির বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র।

উল্লেখ্য, কাশ্মীরে বিক্ষোভ দমন করতে বাহিনীক যথেচ্ছ ছররা গুলির ব্যবহারে অন্ধ কয়েকশো।

এসএম