আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত ‘ট্রাম্প টাওয়ারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বিশাল এ ভবনের মালিক।
নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকায় অবস্থিত এ ভবনে শনিবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৫ টার দিকে ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় অগ্নিকাণ্ড শুরু হয়।
খবর পেয়ে নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছে তবে তাদের অবস্থা অতটা মারাত্মক নয়।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগুন নিভে যাওয়ার ঘোষণা দেন এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।
কিন্তু ফায়ার সার্ভিস জানায়, আগুন এখনো নিয়ন্ত্রনে আসে নি।
ট্রাম্প টাওয়ারে এই প্রথম আগুন লাগার ঘটেনি। গত জানুয়ারি মাসে এ ভবনের ছাদে রাখা কুলিং টাওয়ারে এক অগ্নিকাণ্ডে দুই ব্যক্তি আহত হয়।
এমবি





