মালয়েশিয়ায় নদীতে ডুবে আট স্কুল ছাত্র মারা গেছে।
পুলিশ রোববার জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে মুরার নদীতে ডুবে প্রাণহানির এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ কামিল সুকারমি জানান, সেগামাত জেলায় শুক্রবার ১৩ থেকে ১৬ বছর বয়সী এসব ছাত্র নদীর তীরে জগিং করছিল। এ সময়ে একজন নদীতে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়ে। তা দেখে অন্য বন্ধুরা তাকে উদ্ধারে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আটজনই ডুবে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পর দু’দিন ধরে উদ্ধার অভিযান চলে। এতে প্রায় ১৩০ জন উদ্ধারকর্মী অংশ নেয়। শুক্রবার প্রথমে তিন জন এবং শনিবার বাকী পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়। এদের সকলকে কাছের কবরস্থানে দাফন করা হয়েছে।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]